1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 3:27 pm

আজকের দিনেই হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, March 6, 2026
  • 72

জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের পরিচিতি এবং সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় সংগীত একটি দেশের জনগনের হৃদয় নিংড়ানো ভালোবাসা বন্ধনা গীতি। আজ সেই মহান ৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। পরিবেশিত হয়েছিল জাতীয় সংগীত। কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকসু’র দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশক্রমে তাদের দ্বারা প্রেরিত স্বাধীনতার ইস্তেহার মোতাবেক তৎকালীন হবিগঞ্জ মহকুমার ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মিয়া মোঃ শাহজাহান হবিগঞ্জে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত ছাত্রলীগ কার্যালয় সম্মুখে (বর্তমানে স্টাফ কোয়ার্টার রাস্তার মোড়ে বিসমিল্লাহ ফার্মেসী) আনুষ্ঠানিকভাবে কেন্দ্র হতে প্রেরিত জাতীয় পতাকার নমুনা মোতাবেক স্বাধীনতার এই পতাকা উত্তোলন করা হয়।
ওই সময়ে আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ কবি গুরু রবীন্দ্রণাথ ঠাকুরের এই গানটি জাতীয় সংগীত হিসাবে হবিগঞ্জে প্রথম পরিবেশন করেন হবিগঞ্জের উদয়ন শিল্পী গোষ্ঠীর সদস্য কন্ঠ শিল্পী প্রয়াত বাবলু পাল চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী, গোলাম মোস্তফা রফিক, মোঃ সুরুজ আলী, উজ্জল ভট্টাচার্য্য ও সিদ্ধার্থ বিশ্বাস।
স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ আলী। জাতীয় পতাকাকে প্রথম গার্ড অব অনার প্রদান করেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক মোঃ সিরাজ উদ্দিন আহমেদ (সাবেক পৌর কমিশনার)। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম মহিবুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল। ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বটতলায় ঢাকসু’র ভিপি আ.স.ম আব্দুর রব প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ৩রা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রলীগের এক জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রথম স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD