1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:52 pm

হবিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, March 6, 2026
  • 50

হবিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের মিলনমেলার গুরুত্ব রয়েছে। তিনি রমজান মাসে ইরানের মুসলমানদের উপর আমেরিকা ও ইসরাইলের বর্বর হামলার তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজাহান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, সিনিয়র আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সভাপতি লায়েক আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌরসভা আমীর আতিকুল ইসলাম সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, অধ্যাপক মোঃ হারুন মিয়া, আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক এডভোকেট মুকাম্মেল হোসেন রবিন, প্রথম আলোর জেলা প্রতিনিধি নিয়ন চৌধুরী, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এনসিপির জেলা আহ্বায়ক আবু হেনা মুস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নজরুল ইসলাম, কাজী মাওলানা আব্দুর রউফ বাহার, জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহীদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তাসলীম আলম মাহদী, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, জেলা জজকোর্টের আইনজীবী এডভোকেট রহমতে এলাহী, এডভোকেট হাফিজুল ইসলাম, এডভোকেট শাব্বির আহমদ, এডভোকেট আবু বকর চৌধুরী। এছাড়াও বিভিন্ন পর্যায়ের ছয় শতাধিক ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, লেখক-সাহিত্যিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD