1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:52 pm

শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, March 6, 2026
  • 51

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি মাংসের দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত শায়েস্তানগর এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি মাংস, মুদি দোকান ও চাষিবাজার, সিনেমা হলসহ বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করা হয়। অতিরিক্ত দাম, মেয়াদোত্তীর্ণ, তালিকা না থাকা, সরকারি নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই সময় দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও হবিগঞ্জ শহরে ১৩৫০ টাকার সিলিন্ডার গ্যাসের দাম ১৬০০ থেকে ১৭০০ টাকা রাখার অপরাধে রকি এন্টারপ্রাইজের ব্যবসায়িকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও পুরো শহরে আরও অনেক প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয় বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালতের কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD