1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 3:28 pm

বানিয়াচংয়ে যাত্রী পরিবহন নিয়ে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Saturday, March 7, 2026
  • 75

বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে যাত্রী পরিবহন নিয়ে সিএনজি ও টমটম চালকদের মধ্যে মাঝেমধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD