1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 1:57 pm

শায়েস্তাগঞ্জ ও মিরপুরে ১১টি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা

জাবেদ তালুকদার
  • Updated Sunday, March 15, 2026
  • 120

নকল উপাদান-পোড়া তেল ও পচা-বাসী খাবারসহ নানা অনিয়ম

বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে হবিগঞ্জে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি খাদ্য প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ মার্চ) শায়েস্তাগঞ্জ উপজেলা এবং মিরপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম।
হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপুর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, র‌্যাব-৯ এবং পুলিশের সদস্যরা।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বাসি খাবার সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি, নকল রং ও হাইড্রোজ ব্যবহারের মতো অনিয়ম ধরা পড়ে।
শায়েস্তাগঞ্জে আল-খলিফা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলকে ২০ হাজার টাকা, পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, শাহজালাল ফুডস এন্ড লাইভ কেকারিকে ১০ হাজার টাকা, নিউ ধানসিঁড়ি রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, হাসের বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং নিউ শেরাটন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বাহুবলের মিরপুর বাজারে শাহজালাল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, অতিথি বাড়ি সুইটকে ৫ হাজার টাকা এবং মিম কোয়ালিটি ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী তাৎক্ষণিকভাবে এসব জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD