1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 2:19 pm

নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

‎ ‎স্বপন রবি দাশ
  • Updated Tuesday, March 17, 2026
  • 158

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে সোমবার ভোরে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামে এক বৃদ্ধা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নিজ বসতঘরে হাত-পা বাঁধা ও মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় পাওয়া গেছে।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে গতকাল সোমবার সেহরির আগে এই ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী মধ্যসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।‎
‎ঘটনার খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাদের মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
‎ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাইয়ুম মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাকে হত্যা করে পালিয়েছে।”
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
‎ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD