1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:17 am

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

‎স্বপন রবি দাশ
  • Updated Friday, March 20, 2026
  • 268

নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১বোতল বিদেশি মদসহ মো. ইদ্রিস মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর এলাকায় অভিযান চালানো হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইদ্রিস মিয়ার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
‎গ্রেপ্তার ব্যক্তি নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ এই ঘটনাকে মাদকবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে।‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ইদ্রিস মিয়াকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ২৪(ক)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD