1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 2:01 pm

নবীগঞ্জে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত

Reporter
  • Updated Monday, March 23, 2026
  • 62

আওয়ামী লীগ নেতা ফজলুর বিরুদ্ধে ফুসে উঠেছে গ্রামবাসী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ ফজলু মিয়ার নেতৃত্বে এক প্রবাসীকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত সালেহ আহমদ আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি গত রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ও রাতের মধ্যে উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফজলু মিয়ার চাচাতো ভাই সুহেল মিয়াকে রুজেন মিয়া নামে এক ব্যক্তি গাঁজাসহ আটক করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় সালেহ আহমদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।
অভিযোগ রয়েছে, এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে মোঃ ফজলু মিয়ার নেতৃত্বে সুহেল মিয়াসহ ৭/৮ জন সালেহ আহমদকে জরুরি কাজের কথা বলে তার বাড়ি থেকে ডেকে বের করেন। বাড়ির সামনে আসার পরই তারা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চায়নিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ও একদল সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মোঃ ফজলু মিয়ার প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে সরকারি জমি ও খেলার মাঠ দখল করে ঘর নির্মাণ, নিরীহ লোকজনকে নির্যাতন, অসহায়দের অর্থ আত্মসাৎ, জনগণের জন্য বরাদ্দকৃত প্রায় ৭ লাখ টাকার একটি সেতু নিজ বাড়িতে স্থাপন এবং ঈদগাহের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, স্কুল মাঠের জায়গা দখল করে ঘর নির্মাণ করায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওই মাঠে জানাজার নামাজ আদায় করা হতো এবং তরুণরা খেলাধুলা করত। জমি দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনও করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা সেখানে নির্মিত ঘর ভেঙে গুঁড়িয়ে দেয় বলেও জানান তারা।
তবে সকল অভিযোগ অস্বীকার করে মোঃ ফজলু মিয়া বলেন, “এ ঘটনার সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD