
এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতা, উৎসাহ এবং মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে প্রায় এক হাজার পরীক্ষার্থীর মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও কেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) নবীগঞ্জ জে.কে. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। গরম আবহাওয়ার মধ্যে এমন উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দেয় এবং তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি তালুকদার আবুল হায়াত রুহিন, কলেজ শাখার সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান, প্রচার সম্পাদক নাজমুদ্দিন (মাসুম), অর্থ সম্পাদক কাদির আল হাসান, অফিস সম্পাদক রেদোয়ান আহমদ এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক রাহাত আহমদ। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রশাসনিক সহযোগিতা প্রদান করে সিলেট রেঞ্জের প্রশাসন।
আয়োজকরা জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে পরিচালিত এমন কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply