1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 10:30 pm

বাহুবলে লেবুবাহী জীপের ধাক্কায় চা শ্রমিক নিহত

বাহুবল প্রতিনিধি
  • Updated Sunday, July 5, 2026
  • 48

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্ষুদিরাম সাওতাল (প্রায় ৫০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুদিরাম সাওতাল একটি লোকাল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় শ্রীমঙ্গলগামী দ্রুতগতির একটি লেবুবাহী জীপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ক্ষুদিরাম সাওতাল দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। মরদেহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD