বাহুবল উপজেলার হিলালপুর এলাকা থেকে উদ্ধার হওয়া একটি গুইসাপ একদিন পরিচর্যা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, হিলালপুর এলাকা থেকে উদ্ধার করা গুইসাপটিকে নিরাপদে সংরক্ষণ করে একদিন ধরে পরিচর্যা ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়। পরে রবিবার (৫ জুলাই) হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর হাওর এলাকায় প্রাকৃতিক আবাসস্থল বিবেচনায় সেটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply