শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১২০ জন নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে চাল ও ১৩৮ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সভায় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন অসহায় না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বানী চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply