1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 10:31 pm

পিকেএসএফ থেকে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার অনুকূলে ৩৮ কোটি টাকার ঋণ মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, July 7, 2026
  • 85

জুন/২০২৬ইং পর্যন্ত ১ হাজার ২শ ৫৭ কোটি ৩৪
লক্ষ ২২ হাজার টাকা ঋণ বিতরণ করেছে সংস্থাটি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক হবিগঞ্জের অন্যতম শীর্ষ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’-এর অনুকূলে ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫টি খাতে মোট ৩৮ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। বিগত ২৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের ২৬৬তম সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।
উল্লেখিত মঞ্জুরকৃত ঋণের টাকা হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সদস্য/উপকার ভোগীদের মাঝে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ (এসএমই), মৌসুমী ঋণ (কৃষি ও গরু মোটা তাজাকরণ) ও গৃহ নির্মাণ খাতে বিতরণ করা হবে।
উল্লেখ্য যে, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা জুন-২০২৬ইং মাস পর্যন্ত সর্বমোট ১২৫৭,৩৪,২২,০০০/- (এক হাজার দুইশত সাতান্ন কোটি চৌত্রিশ লক্ষ বাইশ হাজার) টাকা অত্র জেলায় ২০টি শাখা কার্যালয়ের মাধ্যমে দরিদ্র, হতদরিদ্র, প্রান্তিক চাষি, বর্গাচাষি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর্মসংস্থান ও ব্যবসার পুঁজি বৃদ্ধির লক্ষ্যে ঋণ বিতরণ করেছে।
হবিগঞ্জ উন্নয়ন সংস্থা দারিদ্র বিমোচন তথা ক্ষুদ্রঋণ কার্যক্রম ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা, গৃহকর্মে নিয়োজিত শিশু সুরক্ষা, গৃহনির্মাণ কর্মসূচী, বিনামূল্যে আইনসহায়তা (লিগ্যাল এইড), নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, নারী ও বালিকাদের নিরাপত্তা, দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী, প্রাথমিক গণশিক্ষা, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, ওয়াটার ও স্যানিটেশন কার্যক্রম ও বৃত্তিমূলক কর্মসূচীর মাধ্যমে কিশোর-কিশোরী/তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেড্রে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি ও বিনামূল্যে চোখের ছানী অপারেশন’সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।
পিকেএসএফ কর্তৃক হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’র অনুকূলে এই ঋণ মঞ্জুর করার জন্য সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পিকেএসএফ-এর এই ঋণ মঞ্জুরি সংস্থার মাঠ পর্যায়ের কাজের সততা ও দক্ষতার এক অনন্য স্বীকৃতি।
হবিগঞ্জের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এই অর্থ গুরুত্বপূর্র্ণ ভূমিকা রাখবে। সংস্থা বরাবরের মতোই অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই উন্নয়ন মূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিশ্র্রুতিবদ্ধ।
সংস্থাটি সর্বস্থরের জনগনের সহযোগীতা কামনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD