1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 10:31 pm

নবীগঞ্জে সিয়াম হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Updated Tuesday, July 7, 2026
  • 30

নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত সিয়াম হত্যা মামলার আরও এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল গত ৫ জুলাই (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর মডেল থানার পালবাজার এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার হত্যা মামলার (মামলা নং-১১/৮৬, তারিখ-১১ এপ্রিল ২০২৬) এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি বাবু মিয়া (২৬)-কে গ্রেফতার করে। তিনি নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত জমির মিয়ার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, নিহত সিয়াম আহমেদ নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। একই গ্রামের নাজমা বেগমের কাছে তার কিছু টাকা পাওনা ছিল। এ পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৬ এপ্রিল সকালে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা রোডের ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সিয়াম আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে আসছিল। এর আগে গত ৩ মে ২০২৬ একই মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বাবু মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD