1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:50 am

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গজনাইপুর ইউনিয়নের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Tuesday, July 7, 2026
  • 39

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে লিটন দেব, সাধারণ সম্পাদক হিসেবে অমিত শুক্ল বৈদ্য এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নিশি চন্দ নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) গজনাইপুর ইউনিয়নের শ্রী শ্রী ঠাকুর বাণী আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি রঙ্গলাল রায় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত (নন্টি)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিকাশ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মিনু কান্তি রায়, সদস্য সচিব বিভূ আচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক দপ্তর সম্পাদক পারুল চন্দ্র দেব, নির্বাহী সদস্য মহাদেব রায় এবং নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুকান্ত দাশ।
এ সময় গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি লিটন দেব এর আগে গজনাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD