
চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ১৬-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে মিশরকে ৩-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই জয়ের পর নবীগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বিজয়ের পর নবীগঞ্জে আমরা আর্জেন্টিনা সমর্থক ফোরামের উদ্যোগে আনন্দ মিছিল, আতশবাজি এবং উল্লাসের মধ্য দিয়ে জয় উদযাপন করা হয়। সমর্থকরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে প্রিয় দলের জয়কে স্মরণীয় করে তোলেন।
আর্জেন্টিনার এই জয়ে আনন্দ প্রকাশ করেন আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, যুগ্ম সম্পাদক আশফাক উজ্জামান চৌধুরী, মোঃ সেলিম মিয়া তালুকদার, শাকিল আহমদ, মুরাদ আহমদ, ছনি আহমেদ চৌধুরী, অঞ্জন রায়, সুব্রত কুমার দাশ, মুহিত ভট্টাচার্য্য, মোঃ কাজল মিয়া, পবিত্র বনিক, মোঃ আকিকুর রহমান সেলিম, জ্যোতিষ সরকার, সজল দেব, সুমন তালুকদার, বিপুল চক্রবর্তী, সুদীপ দাশ, বিধান পাল, সান্টু দাশ, বিপ্লব চন্দ্র দাশ, বিপুল লিপ্টু তালুকদার রিপ্টু, সঞ্জয় দাশ, সুজিত পাল, রতন লাল রায়, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস, দুর্লভ দাশ, সুকমল দাস, রিপন সরকার, রনি রায়, লিপ্টন রায়, সেলিনা আক্তার, অসিত দাশ, মোঃ আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম, সুদেব চক্রবর্তী, অজয় সেন, মোঃ ইউনুছ মিয়া, রাহিয়া খাতুন, সপ্না রাণী দেবী, জাহিদ মিয়া, আমিনুল ইসলাম মুমিন, আব্দুল আহাদ মামুন, জাহিদুল ইসলাম, মোঃ আয়াত আলীসহ অসংখ্য সমর্থক।
সমর্থকরা বলেন, অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্য এবং দলের ছন্দময় আক্রমণাত্মক ফুটবলের সুবাদে আর্জেন্টিনা ৩-২ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তারা আশা প্রকাশ করেন, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে ফাইনালে পৌঁছে বিশ্বকাপের শিরোপা জয় করবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply