1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
July 10, 2026, 10:31 pm

মাধবপুরে অবৈধ মাটি কাটার দায়ে বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি
  • Updated Thursday, July 9, 2026
  • 14

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে হাবিবুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি জানান, অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD