
হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান। গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে তিনি থানায় গিয়ে বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে ডিআইজি ড. মো. জিল্লুর রহমান থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং জনগণকে প্রদত্ত পুলিশি সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে আরও আন্তরিক, পেশাদার এবং নিয়মতান্ত্রিক হওয়ার বিষয়ে নির্দেশনা দেন।
তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে সবার নিষ্ঠা, সততা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সেবাপ্রার্থীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার কথাও বলেন ডিআইজি।
এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply