1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:35 am

বানিয়াচংয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

বানিয়াচং প্রতিনিধি
  • Updated Thursday, July 23, 2026
  • 73

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্না হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জের প্রসিকিউটর মো. নাজিম উদ্দিন এবং সহকারী প্রসিকিউটর সজীব রায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগানসংবলিত খাতা, কলম, জ্যামিতি বক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD