1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:34 am

চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে এক যুবককে ৩ মাসের কারাদন্ড

এস এম সুলতান খান, চুনারুঘাট
  • Updated Thursday, July 23, 2026
  • 77

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ারের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র রতন হাওলাদার (৩৫) কে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD