1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে জি.কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে স্মরণকালের বৃহৎ মানববন্ধন

Reporter
  • Updated Thursday, November 20, 2014
  • 461

হবিগঞ্জ প্রতিনিধি ॥ কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে মেয়র জি.কে গউছের নাম প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে স্বতস্ফুর্তভাবে স্মরণকালের বৃহৎ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হবিগঞ্জ পৌরবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ পয়েন্ট, কালীবাড়ীর সামনে, তিনকোনা পুকুরপাড়, দূর্জয় স্মৃতিসৌধের সামনে, থানার সামনে, সার্কিট হাউজের সামনে, পৌরসভার সামনে, চিড়েখানা রোডের মুখে ও শায়েস্তানগর পয়েন্টে মানববন্ধনে অংশ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। মানববন্ধনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। পরে হবিগঞ্জের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বিশিষ্ট মুরুব্বি সরদার শহিদুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- হবিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক নগরীতে ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে মেয়র জি.কে গউছ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে বার বার প্রতিহত করতে এবং তাকে থামিয়ে দিতে মামলার নামে হয়রানী করছে একটি প্রভাবশালী মহল। বক্তারা বলেন- বিগত ১০ বছর সময়কালে কিবরিয়া হত্যা মামলায় অনেকের নাম উচ্চারিত হলেও সদ্য দাখিলকৃত চার্জশীট ব্যাতিত কখনো মেয়র জি.কে গউছের নাম উচ্চারিত হয়নি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস হবিগঞ্জ পৌরসভার সাম্প্রতিককালের সিরিজ উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে তারাই তাদের হীন স্বার্থ হাসিল করতে এই চার্জশীট করিয়েছে। তাই অবিলম্বে মেয়র জি.কে গউছের নাম এই চার্জশীট থেকে প্রত্যাহার করতে হবে। অন্যতায় ৩০ তারিখের পরে হবিগঞ্জে দুর্বার গণআন্দোলন গড়ে তুলা হবে। এতে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মোঃ রঙ্গু মিয়া, হাজী আমীর আলী, হাজী ফিরোজ মিয়া, রজব আলী মুন্সি, হাজী আব্দুর রহিম, আমীর আলী, গোলাম ওয়াদুদ ফারুক, সোনা মিয়া সরদার, মোঃ জাহির মিয়া, কাজী কামরুল আহমেদ, হাজী সবুজ আলী, কাদির মিয়া, কাউন্সিলর নুর হোসেন, মোঃ নুর উদ্দিন, হিরা লাল দাস, গোপাল ঘোষ, কাউন্সিলর আলমগীর হোসেন, এডভোকেট মহিবুর রহমান, সাবেক কমিশনার শামছুল হুদা, সুনিল গোপ, ছুরত আলী, আব্দুল মতলিব, সিরাজ মিয়া, নুরুল ইসলাম নানু, এম.জি মুহিত, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, আনোয়ার আলী, রফিক মিয়া, মন্নর আলী সরদার, তাহির আলী, আফতাব উদ্দিন ফরহাদ, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, অধ্যক্ষ ফরিদ আহমেদ, মারাজ মিয়া, আব্দুল আলী, শাহ কমর উদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, হাজী নানু মিয়া, আইরিন আক্তার, শান্তিদরানী দাস, খেলন বিবি, লুৎফা বেগম, নাহার আক্তার, আবুল কালাম, মোঃ আরব আলী, মোঃ আলাউদ্দিন, মুনিষ বাবু, ভানু বণিক, দুলাই মিয়া, মিন্নত আলী, ইব্রাহিম মিয়া, ফারুক মিয়া, আব্দুল হক, সৈয়দ শরিফুল ইসলাম, নাজমুল হাসান বাচ্চুু, কালী পদি দাস, অঞ্জু ঘোষ, সরদার গোলাম মওলা, ইউনুছ আলী, এম.এ রুবেল, কুতুব আলী, কাউন্সিলর গৌতম দাস, কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, এডভোকেট এস.এম বজুলর রহমান, ফারুক আহমেদ, মফিজুর রহমান বাচ্চু, আব্দুল মান্নান, শেখ আব্দুর রশিদ, কামাল খান, রুবেল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউল হাসান, সমুজ আলী মেম্বার, আব্দুল নুর মিয়া, এডভোকেট ফরিদুল হক, এডভোকেট মোজাম্মেল হক, মহিবুর রহমান টিপু, শাহ আলম চৌধুরী মিন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD