1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

পৈলে ঠিকাদারকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা ॥

Reporter
  • Updated Thursday, November 20, 2014
  • 518

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে এক ঠিকাদারকে কুপিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় পৈল পশ্চিম পাড়া গ্রামের ১ম শ্রেণীর ঠিকাদার ও পৈল নতুন বাজার কমিটির সেক্রেটারী তাজুল ইসলাম (৩৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকালে এ ঘটনাটি ঘটে। আহতসূত্রে জানাযায়, ওই সময় তাজুল বাড়ি থেকে নতুন বাজারে পৌছলে ফারুক মিয়া, আতর আলীসহ একদল লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর শুনে ঠিকাদারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি নাজিম উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD