1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

অভিনেত্রী নুসরাত ফারিয়া

Reporter
  • Updated Monday, December 7, 2015
  • 490

সময় ডেস্ক ॥ নুসরাত ফারিয়ার প্রথম পরিচয় তিনি একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইলের কারণে নজর কাড়তে সক্ষম হন তিনি। চলচ্চিত্রে তার আগমনও বেশ জাকজমকের সাথে। নায়িকা মাহিয়া মাহির সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটার কিছুদিন পর পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষনা করেন। দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সেই নুসরাত ফারিয়া এখন কলকাতায় ‘হিরো ৪২০’ শীর্ষক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করছেন সৈকত নাসির এবং কলকাতার সুজিত মন্ডল। তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার খ্যাতিমান অভিনেতা ওম। আসছে জানুয়ারি থেকে বাংলাদেশে এ ছবির শুটিং হবে। যৌথভাবে এ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এ ছবির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বলে ফারিয়া একটানা শুটিং করে যাচ্ছেন। এ কারণে তার অসুস্থ বাবাকে দেখতে যেতে পারছেন না। জানা গেছে, ফারিয়ার বাবা বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যেই তার আজ ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এদিকে নুসরাত ফারিয়া বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বলিউড তারকা ইমরান হাশমী ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে তাকে রূপদান করতে দেখা যাবে। ‘গাওয়াহ্: দ্য উইটনেস’ নামের ওই ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত।
কলকাতায় ব্যস্ত রয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD