1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:25 am

গ্যাসের রাজ্য কেন গ্যাসহীন! নবীগঞ্জ বাসীর প্রাণের দাবী ঘরে ঘরে গ্যাস চাই

Reporter
  • Updated Saturday, November 29, 2014
  • 586

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের রাজ্য কেন গ্যাসহীন ? নবীগঞ্জ বাসীর প্রাণরে দাবী। ঘরে ঘরে গ্যাস চাই। নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ড থেকে নবীগঞ্জ এলাকাবাসীর ন্যায্য অধিকার ঘরে ঘরে গ্যাসের দাবীতে সোচ্চার এখন, হবিগঞ্জের জেলা সহ তথা নবীগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে একিই দাবী। সেই দাবীর প্রেক্ষিতে প্রতিদিন চলছে গ্যাসের দাবীতে বিভিন্ন স্থানে মানব বন্ধন সহ সভা সমাবেশ। ২৯ তারিখে গ্যাস ফিল্ডে এসে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে গ্যাসের প্রতিশ্র“তি দেবেন এই আশায় বুক বেধে আছেন নবীগঞ্জবাসী। সেই দারাবাহিকতায় নবীগঞ্জের কাজীগঞ্জ বাজারে গ্যাসের দাবীতে আয়োজিত এক সভায় সুশীল সমাজ নেতা মোঃ আরজু মিয়া তার বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। অন্যথায় নবীগঞ্জ বাসীকে সাথে নিয়ে গন অনশনের কথা জানান। এতে উপস্থিত ছিলেন এমরুল ইসলাম, ইসলাম উদ্দীন, আলীনুর পাশা, আকলিছ মিয়া, আকল মিয়া, সাংবাদিক আবু তাহির সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD