
প্রেস বিজ্ঞপ্তি ॥ এমডিজি বাস্তবায়নে সুশাসনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্কাই কুইন হোটেলে অনুষ্ঠিত হয়। সুজনÑসুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক ডাঃ বদিউল আলম মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গনতন্ত্র উন্নয়ন ও সুশাসন এক সুতায় বাঁধা। একটি ছাড়া অন্যটি অসম্পুর্ণ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সুশাসনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সুজনের সম্পাদক এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এবং সুজনের সংগঠনিক সম্পাদক এ এসএম মহসিন চৌধুরীসহ সুজনের ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। বক্তারা সুজনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং আগামীতে সুজনের কর্মকান্ড আরো বেগমান করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠনের সমাপ্ত ঘোষনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply