1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

হাশমির নায়িকার রাত কাটছে রাস্তায়!

Reporter
  • Updated Sunday, June 12, 2016
  • 587

বিনোদন ডেস্ক : পথে পথে ঘুরছেন বলিউডের মডেল-অভিনেত্রী! কখনও বা কোনো মন্দিরের বারান্দায় আশ্রয় নিচ্ছেন। কোনো দুস্থ প্রাক্তন অভিনেত্রী নন। ইনি আলিসা খান। শুনলে অবাক হবেন, ইমরান হাসমির সঙ্গে তার অভিনীত ফিল্ম ‘আয়না’ এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে! কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘মাই হাজব্যান্ডস ওয়াইফ’ ছবিতে তিনি একজন মুখ্য অভিনেত্রী। বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন আলিসা। কেন এমন অবস্থা হল আলিসার? অভাব-অনটনে তো হওয়ার কথা নয়! না, আলিসার অভিযোগ, তার মা আর ভাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের। কেন? না নিজের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর অপরাধে এই শাস্তি।
আলিসার অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়ার হুমকি দিচ্ছিলেন বেশ কিছুদিন ধরেই। এমনকি একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে দেয়া হয়। তখন বাধ্য হয়েই মুম্বাই পুলিশের সাইবার দমন শাখায় অভিযোগ জানান আলিসা। এরপরই তাকে পরিবারের তোপের মুখে পড়তে হয়। ঘাড় ধরে বাড়ি থেকে বের পর্যন্ত করে দেন তার মা ও ভাই। আলিসা মডেলিং করছেন বেশ কিছুদিন। সম্প্রতি বলিউডি ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন। কিন্তু প্রতিষ্ঠিত মডেল বা অভিনেত্রী কোনোটাই বলা যাবে না। লড়ে চলেছেন নিজের ক্যারিয়ারের জন্য। মুম্বাইয়ে নিজের কোনো আস্তানা গড়তে পারেননি এখনও। দিল্লির কাছে গাজিয়াবাদে থাকা পরিবারের উপরেই এখনও অনেকটা নির্ভরশীল তিনি। তাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পর কার্যত পথে পথেই ঘুরতে হচ্ছে তাকে। কোনো দিন কোনো বন্ধুর বাড়িতে আশ্রয় পেলেও রোজ তা মিলছে না। রাত কাটাচ্ছেন মন্দিরেও। আর একটি উল্লেখযোগ্য তথ্য হল, আলিসা সেই ওয়াজির গাজি-উদ-দিনের বংশধর, যিনি গাজিয়াবাদ শহরের পত্তন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD