1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:46 pm

অকপট কারিনা!

Reporter
  • Updated Tuesday, November 22, 2016
  • 492

সময় ডেস্ক : তিনি প্রেগন্যান্ট কি-না? একসময় এই প্রশ্নে সাংবাদিকদের কথা শুনিয়েছেন তিনি। সেই বেবো এখন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন মাতৃত্বের স্বাদ। একের পর ছবি পোস্ট করে চলছেন ইনস্টাগ্রামে। মাত্র কিছু সময়ের অপেক্ষা! সুখবর এলো বলে নবাব পরিবারে। মা হতে চলছেন কারিনা কাপুর খান। নবাব পরিবারে খুশির আবহাওয়া। নিজের মাদার হুড ভীষণভাবে উপভোগ করছেন নায়িকা। সন্তানের কথা ভেবে পাল্টে ফেলেছেন খাদ্যাভ্যাস, পোশাকও। জমিয়ে করছেন শপিং। ইতিমধ্যে হবু সন্তানের পোশাকের দায়িত্ব দিয়ে দিয়েছেন বন্ধু মনীষের হাতে। সন্তানের নাম ঠিক করে ফেলেছেন কারিনা-সাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, সন্তানের নাম এরইমধ্যে ভেবে ফেলেছেন সাইফ। একটা মজার নাম ঠিক করেছে সাইফ। সাইফ-কারিনার সন্তানের নাম ‘সইফিনা’। তবে সত্যিই সন্তানের নাম এটাই রাখা হবে কি-না তা নিশ্চিত করে জানাননি বেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD