1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

ঢাকায় আসছেন কিরণমালা, রাশি, পাখি

Reporter
  • Updated Wednesday, November 23, 2016
  • 558

সময় ডেস্ক: কলকাতার জনপ্রিয় তিন অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী, রুখমা রায় ও গীতশ্রী রায়, তাঁরা তিনজনই যথাক্রমে পাখি, কিরণমালা ও রাশি নামে পরিচিত। ‘কিরণমালা’ ও ‘রাশি’ ধারাবাহিক নাটকের নামভূমিকায় অভিনয় করে কলকাতা ও বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই তিনজন। তাঁদের ভক্তদের জন্য সুখবর হলো, তাঁরা প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের মাদকবিরোধী একটা কনসার্টে অংশ নিতেই তাঁরা ঢাকায় আসছেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আয়োজনে এই কনসার্টটি আগামী ২৪ নভেম্বর গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কনসার্টটি শুরু হবে। কনসার্টটিতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, মিলা, রেশমিসহ আরো অনেকে গান পরিবেশন করবেন। আর কনসার্টটিতে নাচ পরিবেশন করবেন মধুমিতা চক্রবর্তী, রুখমা রায় ও গীতশ্রী রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD