1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:57 pm

ধূমপানে আবার আসক্তি বেড়েছে আমিরের!

Reporter
  • Updated Sunday, November 27, 2016
  • 744

বিনোদন ডেস্ক: এখন তিনি আমির ‘দঙ্গল’ খান। আগামী ২৩ ডিসেম্বর ছবি মুক্তির আগে প্রোমোশন নিয়ে চলছে তুমুল ব্যস্ততা। কিন্তু এর মধ্যেই নাকি ফের সিগারেটে সুখটান দিচ্ছেন আমির! রীতিমতো অভ্যেস করেছেন বলেই জানা যাচ্ছে। কিন্তু মিস্টার পারফেকশনিস্টের হলটা কী? নিজেকে মেনটেন করার জন্য প্রায় বছর খানেক আগে সিগারেট ছেড়ে দিয়েছিলেন তিনি। কী এমন হলো যাতে ফের ধূমপানে আসক্ত হয়ে পড়লেন? আমিরের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, তাঁর যেকোনও ছবি রিলিজের আগেই আমির খুব নার্ভাস হয়ে পড়েন। ‘পিকে’, ‘ধুম ৩’-এর আগেও এটা হয়েছে। সেই নার্ভাসনেস কাটাতেই সিগারেট খান আমির। এ সময়টা দিনে ক’টা করে সিগারেট খান তারও নাকি কোনও হিসেব থাকে না। এ বছর জানুয়ারিতে নাকি সিগারেট একেবারে ছেড়ে দিয়েছিলেন তিনি। তারপর ‘দঙ্গল’-এ জন্য ২৫ কিলো ওজন কমিয়েছেন। আবার ফিল্ম রিলিজের টেনশন কেটে গেলেই নাকি কড়া রুটিনে নিজেকে বেঁধে ফেলবেন আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD