1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

এশিয়ার সেরা আবেদনময়ী নারী দীপিকা

Reporter
  • Updated Saturday, December 10, 2016
  • 688

বিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী হলেন বলিউডের গ্ল্যামার গার্ল নায়িকা দীপিকা পাডুকোন। আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে সরিয়ে খেতাবটি এবছর জিতে নিয়েছেন দীপিকা। ব্রিটেনের একটি সংবাদপত্রের বিচারে প্রিয়াঙ্কাকে টপকে আবেদনময়ী নারীর শিরোপা জিতেন ‘পদ্মাবতী’র’ নায়িকা দীপিকা। এশিয়ার সেরা আবেদনময়ী নারী শিরোপা প্রাপ্তির প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে ‘রাম লীলা’ খ্যাত দীপিকা বলেন, এই সম্মান আমার মুখে হাসি ফুটিয়েছে সত্যি, কিন্তু,আবেদন শব্দটার মানে একেক জনের কাছে এক এক রকম। তবে আবেদন শব্দটা আমার কাছে শুধুই শারীরিক নয়। আমার মতে, আচার-আচরণ, ব্যক্তিত্ব সব মিলিয়ে এই আবেদন শব্দের আধার। আবেদন মানে আমি যে আচার-আচরণের সঙ্গে স্বচ্ছন্দ এবং যেটা আমাকে আত্মবিশ্বাস জোগায়।সেরা আবেদনময়ী নারী দীপিকার পিছনেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। আলিয়া ভাট আছেন পঞ্চম স্থানে। ক্যাটরিনা কাইফ এবং সোনম আছেন যথাক্রমে সাত ও আট নম্বর স্থানে। আর সকলকে অবাক করে এই তালিকায় স্থান করে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালকিন নীতা আম্বানী। তিনি এডিটর চয়েসে এশিয়ার সেরা যৌন আবেদনময়ী নারী তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবতী’ নিয়ে ব্যস্ত দীপিকা। বলিউড বলছে, ‘পদ্মাবতী’র’ জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD