1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:58 pm

আমি অনেক আগেই গোপনে বিয়ে করেছি : শাকিব খান

Reporter
  • Updated Tuesday, December 13, 2016
  • 573

সময় ডেস্ক : গত এক দশকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের অবস্থানটি কৃতিত্বের সাথে ধরে রেখেছেন শাকিব খান। বর্তমানে নিজের শাসন ওপার বংলায় বিস্তৃত করতে ব্যস্ত এই নবাব। ‘নবাব’ ছবির কাজ শেষ না হতেই জানা গেল জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের সাথে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। সম্প্রতি তিনি কখনো দেশে আবার কখনো বিদেশের শুটিং এ ছুটে যাচ্ছেন। তার ইচ্ছে নতুন বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক ছবি নির্মাণের কাজ শুরু করবেন। এসব ছবি হবে বিশ্বমানের এবং এগুলোতে থাকবে নানা চমক। তার কথায় দেড় যুগেরও বেশি সময় হয়ে গেল চলচ্চিত্রে এলাম। হিসাব কষে দেখলাম এই শিল্পের জন্য কিছুই করতে পারিনি। তিনি এক সাক্ষাৎকারে জানান, এ শিল্পের জন্য কল্যাণকর স্মরণীয় কিছু যদি শুরু করতে না পারি তাহলে এই শিল্প, দেশ আর মানুষের কাছে মৃত্যুর পরেও অকৃতজ্ঞ হয়ে থাকব। তাই ‘কিছু করা’র কাজটা নতুন বছরেই শুরু করতে চাই। এদিকে বিয়ে প্রসঙ্গে এই শিকারি বলেন, ‘কে বলেছে আমি চিরকুমার, আপনারইতো লিখছেন আমি অনেক আগেই গোপনে বিয়ে করেছি। আসলে বিয়ে নিয়ে ভাবার সময় এখনো আসেনি। আগে একজন শিল্পীর দায় পুরোপুরি সেরে নেই তারপর না হয় মালাবদল করব। এর জন্য মা-বাবাই যথেষ্ট। তারা তাদের ছেলের জন্য পছন্দের পাত্রী দেখবেন আর আমাকে হুকুম করলে বাধ্য সন্তানের মতো টুপ করে বিয়ের পিঁড়িতে বসে পড়ব। এদিকে আজ রাতে প্রকাশ পেতে যাচ্ছে শাকিব অভিনীত ‘অগ্নিপথ’ ছবির ফার্স্ট লুক। গেল আগস্টে ছবির শুটিং শুরু হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে। অস্ট্রেলিয়ায় প্রথম লটের শুটিংয়ে অংশ নেন শাকিব খান, মিশা ও টাইগার রবি। ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন শিবা আলী খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD