1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:46 pm

এবার রাজনীতিতে সানি লিওন!

Reporter
  • Updated Saturday, January 14, 2017
  • 549

সময় ডেস্ক \ বর্তমান সময়ে বলিউডে জনপ্রিয় নায়িকাদের কাতারে চলে এসেছেন সাবেক পর্নস্টার সানি লিওন! পর্নস্টার থেকে নায়িকা বনে যাওয়া সানি কিছু দিন আগে ছোটগল্পের বইও লিখেছেন। আর এবার শোনা যাচ্ছে, নির্বাচনে দাঁড়াবেন। সামলাবেন রাজনীতির মাঠও। সামনেই ভারতের উত্তরপ্রদেশে নির্বাচন, যা নিয়ে ইতোমধ্যেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে ভারতে। আর অবাক হওয়ার মতো খবর হল, এই নির্বাচনে লড়তে যাচ্ছেন সানি লিওন। স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের মোরাদাবাদ আসন থেকে বিধায়ক পদের জন্য বিধানসভা নির্বাচনে লড়াই করছেন সানি। তবে এই খবরের যে কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন সাবেক পর্নস্টার। এতে কেউ কেউ বলছেন, নির্বাচনে লড়াই করার ওই খবরের কোনো ভিত্তি নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD