1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

শায়েস্তাগঞ্জে মদ ও গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, December 24, 2014
  • 522

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায়, সোমবার রাত সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এস.আই সেলিম আহমেদ এস.আই সানাউলাহসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ড্রাইভার বাজারে এক অভিযান চালায়। এ সময় একশ গ্রাম গাজাসহ রনি কর্মকার (৩২) গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের কাজীরগাওঁ গ্রামের নিরঞ্জন কর্মকারের ছেলে। অপরদিকে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার সুতাং বাছিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২লিটার চোলাইমদ সহ ফারুক মিয়া (৪৫) কে গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের কদমতলী গ্রামের আম্বর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD