1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

শাবানার বাসায় তারকামেলা

Reporter
  • Updated Monday, July 17, 2017
  • 702

সময় ডেস্ক ॥ দেশীয় চলচ্চিত্রের একঝাঁক তারকা গত শুক্রবার রাতে ঢাকাই ছবির জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানার বারিধারার বাসায় যান। এদের মধ্যে ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক আজিজুর রহমান, অভিনয় শিল্পী অঞ্জনা, রোজিনা, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, নিপুণ, সাইমন প্রমুখ। এ প্রসঙ্গে অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গতকাল বলেন, শাবানা আপার সঙ্গে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথা হলো। শিল্পী সমিতির বিষয়েও অনেক পরামর্শ দিয়েছেন তিনি। শিল্পী সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। সমিতির পক্ষ থেকে তাকে ক্রেস্টও তুলে দেন তারা। এ সময় শাবানার সঙ্গে ছিলেন প্রযোজক ও তার স্বামী ওয়াহিদ সাদিক। অভিনয় ছেড়ে শাবানা এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। স্বামী ও সন্তান নিয়ে সেখানেই থাকছেন। চলতি বছরের এপ্রিলে ঢাকায় আসেন তিনি। প্রতি বছর দেশে এলেও শাবানা জনসমক্ষে আসেন না বা চলচ্চিত্রের কারো সঙ্গে তেমন একটা যোগাযোগ করেন না। তবে এবার আড়াল কিছুটা ভেঙেছেন। শাবানার দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে সুমী ইকবাল বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী। ছোট মেয়ে ঊর্মি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একমাত্র ছেলে নাহিন সাদিকও পড়াশোনা করছে। এরইমধ্যে সরকার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ ঘোষণা করেছে। আর এ আসরে আজীবন সম্মাননা যুগ্মভাবে পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান। প্রধানমন্ত্রীর কাছ থেকে আগামী ২৪শে জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের পাশাপাশি শাবানার হাতে তুলে নেবেন এই পুরস্কার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD