1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম-শবনম ফারিয়া

Reporter
  • Updated Monday, July 24, 2017
  • 595

বিনোদন ডেস্ক ॥ শবনম ফারিয়া। ছোট পর্দার তারকা। অভিনয় করেছেন চলচ্চিত্রে, হুমায়ূন আহমেদের ‘দেবী’। সম্প্রতি তার বাবা মারা গেছেন। বাবার
খুব কাছাকাছি ছিলেন। বাবাকে খুব ভালোবাসেন। বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আজ ২৩ জুলাই রোববার তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন ‘আড়াই/তিন বছর আগে আমার প্রাক্তণ প্রেমিকের বিয়ের সংবাদে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম! আজ ভাবতেই হাসি পায়। বোকামি ছিল নাকি পাগলামি ছিল জানি না। সেই প্রেমিককে নিশ্চই বাবার চেয়ে বেশি ভালবাসতাম না। আজ তো বাবাকে ছাড়া ৭ দিন হয়ে গেল! বেঁচে তো আছি। সেই ছেলেটিও ভালো আছে, সুখে আছে! স্ত্রীর সঙ্গে সুন্দর সুন্দর ছবি দেয়! আমি দেখি। লাইক দেওয়ার সুযোগ থাকলে হয়তো লাইকও দিতাম। যাই হোক আমিও ভালো আছি। ভালো থাকতে হয়! বাবাকে ছাড়াও বেঁচে থাকা শিখতে হয়, কস্ট লুকানো শিখতে হয়!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD