1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

গোপনে মিলিত তাহসান-মিথিলা

Reporter
  • Updated Tuesday, July 25, 2017
  • 607

সময় ডেস্ক ॥ জনপ্রিয় তাহসান-মিথিলা দম্পতি গত বৃহস্পতিবার দুপুরে বিচ্ছেদের ঘোষণা দেন। এ দম্পতির পক্ষ থেকে তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে লেখা হয়- ‘আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমাদের মধ্যকার মতপার্থক্যগুলো গত কয়েকমাস ধরে দূর করার চেষ্টা চালিয়েছিলাম। এরপরই সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদের পথেই হাঁটা ভালো। এটা আপনাদের অনেকের কাছে অপ্রত্যাশিত। সে জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। তবে বৃহস্পতিবার দুপুরে দেয়া সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ পোস্টটি মুছে ফেলা হয়েছে। ওই পোস্ট দেয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। তাহসান-মিথিলার ১১ বছরের দাম্পত্য নিয়ে নানা কাহিনী ছড়াতে থাকে। তাহসান-মিথিলা নিজ মুখেই স্বীকার করে নেন গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন। দুই/তিন মাস আগে থেকেই তারা বিচ্ছেদের জন্য আইনের আশ্রয় নেন। জনপ্রিয় এ তারকা দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। বেশিরভাগই সামাজিক যোগাযোগে এ বিচ্ছেদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টটি মুছে ফেলায় গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, হয়তো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন। সেজন্যই পোস্টটি মুছে দেয়া হয়েছে। এদিকে, শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ এলকার একটি অভিজাত রেস্তোরায় নিজেদের পরবর্তী পরিকল্পনা নিয়ে গোপনে দেখা করেন দুজন। তাহসান ও মিথিলার ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে এই দেখা হয়েছে। তারা একান্তে দুজন কথা বলেছেন। প্রায় দেড় ঘন্টা তারা সেই রেস্তোরায় অবস্থান করে দুজন আলাদা আলাদভাবে বাসায় চলে গেছেন বলে নিশ্চিত করেছেন তাদের বন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD