
সময় ডেস্ক: ‘বাংলাদেশ সুপার সকার’ নামে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যানের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আর এমনটিই জানিয়েছেন ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট (সিএমজি) গ্র“পের প্রধান নির্বাহি ভাস্বর গোস্বামী। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্র“প। গত বছরের শেষের দিকে বাফুফেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেয় ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্র“প। তখন থেকেই শোনা যাচ্ছিল টুর্নামেন্টের চেয়ারম্যান হতে পারেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডেনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply