
সময় ডেস্ক \ অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ব্রেকআপের খবর নিয়ে বহুদিন ধরেই নানান ধরনের আলোচনা চলছে। কিন্তু বিষয়টা যে অন্যরকম তা বোঝা গেল রণবীর সিংয়ের একটি কথায়। বলিউডের তারকা তাঁর ছোট বয়স থেকেই অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। স¤প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে জানতে চাওয়া হয় বলিউডে সেরা কিসার নারীটি কে? তিনি তার উত্তরে বলেন, “‘অঙ্গ লাগা দে’ গানটিতে দীপিকা পাড়ুকোনকে দেখেননি? আপনাদের কি মনে হয়? ওঁর থেকে ভালো কেউ হতে পারে?” আমার কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহ থাকতেই পারে। কিন্তু আমার উত্তরের পরে আর আপনাদেরও সন্দেহ থাকা উচিত নয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply