1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

হবিগঞ্জে আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতার উদ্ভোধন ॥ হবিগঞ্জ জে.কে এন্ড এইচ.কে হাই স্কুলের শুভ সূচনা

Reporter
  • Updated Wednesday, January 21, 2015
  • 490

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তঃ স্কুল ভলিবল প্রতিযোগতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মরতুজ আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও ভলিবল উপ-কমিটির সাধারন সম্পাদক আজম উদ্দিন, জে কে এন্ড এইচ কে হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আবুল কালাম, হুমায়ন কবির চৌধুরী শাহেদ ও প্রাক্তন খেলোয়াড় ফটিক। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় জে কে এন্ড এইচ কে হাই স্কুল ২৭-৭ ও ২৫-৬ সেটে পইল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টুর্ণামেন্টে জেলার ৮টি স্কুল অংশ গ্রহণ করছে। প্রধান অতিথি অংশ গ্রহণকারী সকল দলের মাঝে একটি করে ভলিবল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD