1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

দি ডাইভ-এ টাইটানিকের জেনিফার লরেন্স ॥

Reporter
  • Updated Wednesday, January 21, 2015
  • 602

বিনোদন ডেস্ক ॥ জেমস ক্যামেরনের ছবি মানেই হলিউড চাঙ্গা! টাইটানিক ছবিই সেটার স্বাক্ষর রাখে। টাইটানিকের মতই আবার মেগা বাজেটের ছবি আনছেন ক্যামেরন। পরবর্তী সিনেমা দি ডাইভ-এ অভিনয় করতে চলেছেন জেনিফার লরেন্স। জেমস ক্যামেরনের এ সিনেমাটিকে অনেকেই বলছেন নতুন টাইটানিক। কারণ দি ডাইভ সিনেমা টাইটানিকের মতোই পানি ও প্রেমের গল্পনিভর্র। দি ডাইভ সিনেমায় দেখানো হবে ফ্রি ডাইভার ফ্রান্সিসকো পিপিন ফেরারাস ও তার স্ত্রী অডরে মেস্ট্রের জীবনী। ফ্রি ডাইভিংয়ে বিশ্ব রেকডের্র অধিকারী অডরে মেস্ট্র ৫৫৭.৭ ফুট নিচে ডাইভিং করতে গিয়ে মাত্র ২৮ বছর বয়সে মারা যান। স্ত্রীর রেখে যাওয়া ডাইভিং স্বপ্নকে সত্যি করতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে দেখান স্বামী ফ্রান্সিসকো। বাস্তবে ঘটা সেই ঘটনা নিয়ে ক্যামেরনের এই সিনেমা। এতে মেস্ট্রের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার। চলতি বছরের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD