1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:25 am

নতুন প্রেমে সি.আর সেভেন

Reporter
  • Updated Wednesday, January 21, 2015
  • 522

সময় ডেস্ক ॥ টুইটারে পোস্ট করা সেই ছবিটি। মিররইরিনা শায়াকের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পকের্র ইতি। এ খবরের রেশ না কাটতেই বাতাসে আরেক গুজব, পর্তুগিজ উইঙ্গারের জীবনে এসেছেন নতুন একজন! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর ব্যালন ডি’অর ট্রফি উদযাপনের একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিতে রিয়াল ফরোয়াডের্র পাশে রয়েছেন স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক লুসিয়া ভিয়ালোন। প্রশ্ন উঠেছে, লুসিয়ার সঙ্গে রোনালদোর সম্পর্ক কী? জানা যায়, ব্যালন ডি’অর অনুষ্ঠানের দিন জুরিখেই ছিলেন লুসিয়া। এরপর মাদ্রিদে ফেরার পথে বিমানে সিআর সেভেনের সঙ্গে ওই ছবিটি (সেলফি) তুলে টুইটারে পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘এখন তিনটি! অভিনন্দন গোল্ডেন বল! জুরিখ ১২/০১/১৫’। বিষয়টি আলোচনায় আসে মূলত ইরিনার সঙ্গে রোনালদোর সম্পর্ক চুকে যাওয়ার পর। স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যম এ গুজব নিয়ে খবর প্রকাশ করেছে বেশ ফলাও করেই। আইন ও সাংবাদিকতায় ডিগ্রি নেওয়া ২৬ বছর বয়সী লুসিয়া বর্তমানে কাজ করেন রিয়াল মাদ্রিদ টেলিভিশনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD