1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:07 pm

শাকিবের বিরুদ্ধে মামলায় অপুর ক্ষোভ

Reporter
  • Updated Monday, October 30, 2017
  • 771

সময় ডেস্ক ॥ ‘রাজনীতি’ ছবির নায়ক শাকিব খান, নির্মাতা বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে হবিগঞ্জের ইজাজুল মিয়া নামের এক সিএনজি চালক মামলা করেছেন। আর সেটা উদ্দেশ্য প্রণোদিত বলেই মন্তব্য করেছেন শাকিবের স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ নায়িকা বলেন, এরকম একটি হালকা বিষয় নিয়ে তো মামলা করতে হয় না। ইজাজুল মিয়া চাইলে সহজেই ফোন নম্বরটা বদলে ফেলতে পারতেন। কিংবা নতুন ফোন নম্বর নিয়ে নিতে পারতেন। আলোচনায় আসার জন্যই ইজাজুল মামলাটি করেছেন। অপু বলেন, কেউ ইজাজুলকে দিয়ে মামলাটি করিয়ে মজা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD