1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

এক সিম বিশ্বের ১৫০টি দেশে ॥

Reporter
  • Updated Saturday, January 24, 2015
  • 487

সময় ডেস্ক: কোন ঝামেলা ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ‘হোয়াটসিম’ চালু করেছে ইতালির জিরো মোবাইল নামক একটি প্রতিষ্ঠান। এই সিম দিয়ে কোন ইন্টারনেট প্যাক কেনা ছাড়াই ব্যবহারকারীরা পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা। হোয়াটসিমের দাম পড়বে ১০ ইউরো। তবে বাংলাদেশসহ বেশ কিছু উন্নয়নশীল দেশের জন্য এই সিমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো বা বাংলাদেশি টাকায় ৪৫০ টাকার মত। এছাড়া শিপিং কস্ট রয়েছে সর্বনিম্ন ৫ ইউরো। মূলত ১৫০টি দেশের ৪০০ এর বেশি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে এই সিমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। নতুন সিমে এক বছরের জন্য পাওয়া যাবে আনলিমিটেড টেক্সট মেসেজিং সুবিধা। তবে বিভিন্ন মাল্টিমিডিয়া মেসেজ যেমন, ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীকে ক্রেডিট কিনে নিতে হবে। আর এক্ষেত্রে কত ক্রেডিটে কী সুবিধা পাওয়া যাবে, সেটি নির্ভর করবে আপনি কোন দেশে সিমটি ব্যবহার করছেন, তার উপর। হোয়াটসিম ওয়েবসাইট থেকে কেনা যাবে সংযোগটি। এছাড়া শির্ঘই ১০০টি দেশে স্থানীয় অপারেটরের মাধ্যমেও এটি বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD