1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:07 am

মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে খালেদা জিয়ার ছোট ছেলে কোকো’র মৃত্যু

Reporter
  • Updated Sunday, January 25, 2015
  • 578

সময় ডেস্ক ॥ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় তাঁর মৃত্যু হয়। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শাইরুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি সূত্র জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১৭ জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। পরে সেখান থেকে তিনি মালয়েশিয়া যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা আজ রোববার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদ নাগারায় অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। শামসুদ্দিন দিদার জানান, কোকোর জানাজার পর মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে, ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মালয়েশিয়ায় যেতে পারেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD