
সময় ডেস্ক ॥ নায়িকা বলতে আমরা কী বুঝি? নায়কের সঙ্গে সমানতালে যে নারী চরিত্রকে দেখা যাবে পর্দায়। কিন্তু হালের বলিউড অভিনেত্রীরা যেন সেই সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। এই যেমন কারিনা কাপুর খান। তাঁর নতুন ছবি বাজরাঙ্গি ভাইজান-এ তাঁকে দেখা যাবে সালমানের বিপরীতে। ছবির প্রধান নারী চরিত্র তিনিই। কিন্তু প্রধান হলেও ছবিতে কারিনার উপস্থিতি থাকবে মাত্র ২০ মিনিটের জন্য! দু-একটা গান আর কয়েক লাইন সংলাপেই সীমাবদ্ধ থাকছে কারিনার অভিনয়। ছবির একটি সূত্র জানায়, মূল নারী চরিত্রে অভিনয় করলেও কারিনাকে শুধুই ছবির শুরুতে আর ক্লাইম্যাক্সের কিছু দৃশ্যে দেখা যাবে। পুরো ছবিতেই থাকবে সালমান খানের আধিপত্য। অবশ্য এতে কারিনার কিছু যায় আসে না। এই কাপুরকন্যা এ ধরনের ছবিতেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শেষ ছবি সিংহাম রিটার্নস-এও কারিনার একই অবস্থা ছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply