1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:56 am

সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর সিলেট সমিতির

Reporter
  • Updated Monday, April 2, 2018
  • 536

এমদাদুল হক, জেদ্দা থেকে ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৯ শে মার্চ বৃহস্পতিবার ২০১৮ইং আলক্কামার কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সায়েম আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি  আব্দুস শাকুর ও সাংবাদিক এমদাদুল হকের যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৌদি নাগরিকা মোহাম্মদ আল হাবিব, খতিব মসজিদ আলবাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আজাদ ছোবহান। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, স্বাধীনতার স্মৃতি চারন করেন সমিতির উপদেষ্টা মুহিবুর রহমান, বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল্লা মোহাম্মদ বাদল, বিশিষ্ট ইসলামিক গবেষক নাজমুল হক চৌধুরী, ব্যবসায়ী হেলাল আহমেদের, কমিউনিটি ব্যক্তিত্ব কাওছর আহমদ, বিশিষ্ট ব্যাংকার ফখরুদ্দিন চৌধুরী শামিম, নোয়াখালী সমিতির সেক্রেটারি আমির খসরু, সমাজ সেবক নিজাম উদ্দিন, প্রমুখ উক্ত অনুষ্ঠানে শিশু কিশুরদের নিয়ে সাধারন জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন হেলাল সিদ্দিকি পরিচালনায়। শিশুরদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দেরকে বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ করে বৃহত্তর সিলেটের প্রবাসীগণ উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বলেন পাকিস্তান হতে বাংলাদেশ পৃথক হওয়ার কারন ছিল ভাইয়ের প্রতি ভাইয়ের জুলুম, আর আল্লাহ কখন ও জুলুম বরদাস্ত করেননা, বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন প্রবাসী ছেলে মেয়ে রক্ষা দেশের অনেক কিছুই জানেনা তাই প্রতিটা ঘরকে এক একটি বিদ্যালয় করে তুলতে হবে। দেশ প্রেমের পাশাপাশি আল্লাহর আনুগত্য রাসূলের প্রতি ভালোবাসা শিক্ষা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD