1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

উত্তর প্রদেশে মুসলিমদের সম্মানে মন্দিরে ইফতার আয়োজন

Reporter
  • Updated Thursday, June 14, 2018
  • 626

সময় ডেস্ক ॥ ভারতে যখন উগ্র হিন্দুত্ববাদীদের ক্রমবর্ধমান চাপের মুখে মুসলিমরা কোনঠাসা হয়ে পড়ছেন, তখন দেশটির উত্তর প্রদেশে রাজ্যের এক মন্দিরে দেখা গেল ভিন্ন এক পরিবেশ। লাখনৌর গোমতী নদীর তীরবর্তী প্রাচীন মেনকামেশ্বর মন্দিরে গত রোববার বিশালভাবে আয়োজন করা হলো মুসলিমদের সম্মানে ইফতারের। পুরোহিতরা নিজে ইফতার পরিবেশন করলেন আগন্তুক রোজাদার অতিথিদের জন্য। খাদ্য তালিকায় গোশত ছাড়া সবই ছিল। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় নামকরা আলেম উলামারাও। নারী এবং পুরুষ রোজাদারদের জন্য আলাদা আলাদা জায়গায় আয়োজন করা হয় ইফতারের। উপস্থিত আলেমদের মধ্যে ছিলেন মাওঃ খালিদ রশিদ ফিরঙ্গী মহলী, তিলি ওয়ালি মসজিদের ইমাম মাওঃ ফজলুর মান্না রাহমানী, মাওঃ সুফিয়ান নিজামী, নবাব জাফর মীর আব্দুল্লাহ, নবাব মাসুদ আব্দুল প্রমুখ। মহন্ত দিব্বগিরি নামে আয়োজকদের একজন বলেন, হিন্দুরা মুসলিমদের উৎসবে যোগ দেয়া, আবার মুসলিমরা হিন্দুদের উৎসবে যোগ দেয়া এটা শত শত বছর ধরে ভারতজুড়ে এটা ঐতিহ্য হিসেবেই চলে আসছে। ‘এই সময়টাতে আমরা হিন্দুরাও নয়টি বেদ মঙ্গলও পালন করি। এসময়ে একটি ভাল কাজ করলে তার বদলে ৭০ গুন বেশি পুণ্য মিলে। পুণ্য অর্জনের জন্য রোজাদারদেরকে কিছু খাওয়ানোর চেয়ে ভাল উপায় আর কী হতে পারে’ বলেন মহন্ত দিব্বগিরি। মেনকামেশ্বর মন্দিরটি প্রায় এক হাজার বছর পুরোনো। মন্দিরের পাশেই ভারতের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম নদওয়াতুল উলামা অবস্থিত। দেশটিতে হিন্দু-মুসলিম সম্পর্কে বহু উত্থান পতন ঘটলেও পাশাপাশি দুটি মন্দির ও মাদ্রাসা শত বছর ধরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD