1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:45 pm

নতুন খবর নিয়ে হাজির শাকিব-বুবলী

Reporter
  • Updated Tuesday, June 26, 2018
  • 584

সময় ডেস্ক ॥ ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী এবারের ঈদে দর্শকদের দুটি ছবি উপহার দিয়েছেন। ছবি দুটি হচ্ছে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ এবং আশিকুর রহমানের ‘সুপার হিরো’। ঈদে ছবি দুটি মুক্তির পর দর্শকরা বেশ পছন্দ করে। এরইমধ্যে শাকিব খান ও বুবলী ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ নামে নতুন ছবির কাজ শুরু করেছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। তবে এ ছবির বাইরে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছেন শাকিব খান ও বুবলীকে। শাপলা মিডিয়ার র্কুধার ও প্রযোজক সেলিম খান বলেন, আজ সন্ধ্যায় দুটি ছবির ঘোষণা দেওয়া হবে। আর এই সংবাদ সম্মেলনে অংশ নিবেন শাকিব খান ও বুবলী। এরমধ্যে আমাদের নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’ এর শুটিং শুরু হয়েছে। এর বাইরে আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তারা। এদিকে শাকিব খান জানান, ঈদে ছবি মুক্তির পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আর আজ দর্শকদের নতুন খবর জানাতে চাই। এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না। শাকিব কিছু না বললেও ধারণা করা হচ্ছে শাকিব-বুবলী নতুন ছবিরই খবর দিবেন আজ। অনুষ্ঠানে শাকিব-বুবলীর বাইরে নতুন আরেকজন নায়িকার নাম জানানো হবে। তবে আজ সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শাকিব-বুবলীর নতুন দুটি ছবির ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে লাইভ টেকনোলজিস। এদিকে ফুটবল বিশ্বকাপ খেলা শেষ হওয়ার পরই শাকিব ভক্তদের জন্য বাংলাদেশে আসছে তার নতুন ছবি ‘ভাইজান এলো রে’। জয়দীপ মুখার্জির পরিচালনায় এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। এবারের ঈদে কলকাতায় ছবিটি মুক্তি পায়। এরইমধ্যে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি প্রদর্শনের জন্য তথ্যমন্ত্রণালয়ের অনুমতি মিলেছে। ছবিটি বাংলাদেশে আমদানি করছে এন ইউ ট্রেডার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD