1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:55 am

অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব ॥

Reporter
  • Updated Friday, February 20, 2015
  • 517

সময় ডেস্ক: অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট একটি দল। বাংলাদেশ সর্বশেষ ২০০৫ সালে অসিদের হারিয়ে ছিল। সেই থেকে এ দলটির মুখোমুখি হয়ে খুব বেশি ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। এবার কি পারবে বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটিকে হারাতে? বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওই ম্যাচের ম্যাচ সেরা মুশফিকুর রহিমের মতে, অস্ট্রেলিয়া এক নম্বরে আছে। ওদের হারানো সহজ হবে না, কিন্তু অসম্ভবও নয়। তিনি আরও বলেন, ওয়ানডেতে এক দল প্রতিদিনই জিতবে না। ক্রিকেটে যে কেউই জিততে পারে। কেউ কেউ ভাবছে অস্ট্রেলিয়া সহজেই জিতবে। তবে আমাদেরও প্রমাণের কিছু আছে। আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করবো। সেরা খেলতে পারলে আমরাও যে কোন দলকে হারাতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD