1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:10 am

কোহলির মাথায় রোনালদোছাঁট ॥

Reporter
  • Updated Saturday, February 21, 2015
  • 489

সময় ডেস্ক: খেলোয়াড়ি কুসংস্কারগুলো বুড়ো আঙুল দেখিয়ে উল্টোপথেই কি হাঁটা ধরলেন বিরাট কোহলি? তা না হলে তো সচরাচর কেউ কোনো টুর্নামেন্টের মধ্যপথে এসে বেশভূষায় খুব একটা পরিবর্তন আনতে চান না। কিন্তু খবর মিলেছে যে চুলের ছাঁট পাল্টে ফেলেছেন কোহলি। নতুন হেয়ার স্টাইলে রিয়াল তারকা রোনালদোর ছায়া দেখছেন অনেকেই। বিশ্বকাপ-পূর্ব সময়টা নিতান্তই বাজে গেছে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরশত্র“ পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে এখন ভারতীয় ক্রিকেট দল। পরের খেলা তাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত বুধবার কঠোর অনুশীলনের পর বৃহস্পতিবার মাঠের বাইরে সময় কাটানোর সিদ্ধান্ত নেন ধোনিরা। কেউ যান শপিং-এ, কেউ বা আবার বেড়াতে। নৌবিহারে বের হয়েছিলেন রোহিত শর্মাসহ কজন। সাংবাদিকেরা অবশ্য ওত পেতে ছিলেন কোহলির জন্য। তাঁদের চোখ খুঁজে ফেরে কোথাও যদি মিলে যায় কোহলি-আনুশকার একটি ছবি! কোনোখানেই যখন মিলছে না খোঁজ, তখন হঠাৎ দেখা যায়, কালো টি-শার্টে টিম হোটেল থেকে বেরিয়ে একটি ট্যাক্সিতে উঠছেন কোহলি। কলিন্স স্ট্রিটে তাঁকে ঢুকতে দেখা যায় বিখ্যাত সেলুন ‘টনি অ্যান্ড গাই’-এ। এর কিছুক্ষণ পর নতুন অবতারে বের হয়ে আসেন। রোনালদোর আদলে নতুন হেয়ার স্টাইলে বেশ ফুরফুরেই দেখাচ্ছিল এই ব্যাটিং সেনসেশনকে। অস্ট্রেলিয়ার মাটিতে এমনিতেই নিজের ফর্ম নিয়েও খাবি খাচ্ছিলেন কোহলি। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই বাতাস উল্টো দিকে ঘুরে গেছে। দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। যা কিনা বিশ্বকাপে টেন্ডুলকারও পারেননি। এখন দেখার বিষয় দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে নতুন হেয়ার স্টাইল পয়া, নাকি অপয়া হয়ে আসে ভারতীয় সহ-অধিনায়কের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD